মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যৌনকর্মী পরিচয় ছবিসহ ভোটার তালিকার কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে (সেন্ট্রাল ডাটাবেজ) রাখার প্রস্তাব নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ পেশাকে সামাজিকভাবে নিরুৎসাহিত করতেই ভোটার নিবন্ধন ফরমে পেশা নির্দেশিকায় 'গণিকাবৃত্তি' না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ণের সময় নিবন্ধন ফরমে ১৪টি পেশার নাম (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসা, শ্রমিক, কৃষক, ছাত্র/ছাত্রী, গৃহিনী, দিনমজুর, বেকার) উল্লেখ ছিল। এর বাইরে কেউ পেশার ঘরে তথ্য দিতে চাইলে 'অন্যান্য' ঘরটি ব্যবহার করা হতো।
নিবন্ধন ফরমে অন্তর্ভূক্তির জন্য 'গণিকাবৃত্তি'সহ ৩০টি নতুন পেশার তালিকা স
bdnews24