ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের কাছে মশার কয়েল তৈরির ছোট একটি কারখানায় আগুন লেগে পুড়ে গেছে।
এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে। প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে সূত্র জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩২৬ ঘ.
bdnews24