২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভির মৃত্যুবার্ষিকীতে বঙ্গভবনে মিলাদ মাহফিল

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 06:06 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত সবাই একসঙ্গে ইফতার করেন। এর আগে সকালে রাষ্ট্রপতি বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং চার নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। তার সঙ্গে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা ছিলেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান গুরুতর আহত হন। তিনদিন পর ২৪ অগাস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় আরো ২৩ জন নিহত এবং কয়েকশ' আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০০৪ঘ.