ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে একটি নির্মাণাধীন ভবনের লিফটের তার ছিড়ে নীচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এরা হলেন আব্বাস (৩০) ও স্বপন (২৮)। তারা সম্পর্কে দুই ভাই।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের নির্মাণাধীন ডব্লিউডব্লিউ টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দু'জন সকাল থেকে ভবনটির ১৮ তলার বাইরের দিকের দেয়ালে রঙ লাগানোর কাজ করছিলেন। তাদের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিফটের তার ছিড়ে নীচে পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/আরএ/এএনএস/এইচএ/২০১১ঘ.
bdnews24