ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে হাসপাতালের সীমানা প্রাচীরের পাশের ড্রেন থেকে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার মর্গে পাঠানো হয়।
ঈুলিশ কর্মকর্তা আরো জানান, শিশুটির বয়স এক থেকে দুই দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24