২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট স্মরণে আ. লীগের নিরবতা পালন

২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দুই মিনিট নিরবতা পালন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দুই মিনিট নিরবতা পালন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শনিবার বিকেল ৫টা ২২ মিনিটে শহীদ বেদির পাশে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ২০০৪ সালের ২১ অগাস্ট এ সময় এ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হন। কর্মসূচীতে আওয়ামী লীগ সাধারণ সম্পদক সৈয়দ আশরাকুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্য নেতারা এবং নিহতদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০২৯ ঘ.