চাঁদপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) জেলা শহরের পুরান বাজারের শ্রীরামদী এলাকা থেকে শনিবার ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে শ্রীরামদী এলাকার সহদেব চন্দ্র সাহার বাড়ির আঙ্গিনা থেকে মাটি খুঁড়ে বস্তু তিনটি উদ্ধার করা হয়।
টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো এখন থানায় রয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে।
এসআই মনির আরো বলেন, সকালে অজ্ঞাত পরিচয় এক একটি চিঠিতে দুই লাখ টাকা দাবি করে সহদেবকে জানায়-টাকা না দিলে তার বাড়ির চারদিকে বোমা রাখা হবে। সহদেব বিষয়টি পুলিশকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১২ ঘ.
bdnews24