মুন্সীগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে শেখ আমানুল্লাহ আমান স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী খেলায় শুক্রবার বিসমিল্লাহ ট্রেডার্স ১-০ গোলে হারিয়েছে ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে ।
প্রতিযোগিতায় ৪৮টি দল অংশ নিচ্ছে। এ অঞ্চলের কৃষক লীগ নেতা শেখ আমানুল্লাহ আমানের স্মরণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৪ মে তিনি মারা যান।
সদর উপজেলার হাতিমারা জোরার দেউল মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মন্সুর আহম্মেদ কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০২৩ ঘ.
bdnews24