২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ২ ভারতীয় আটক, পরে পুশব্যাক

অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করার পর ফেরত পাঠিয়েছে (পুশব্যাক) বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

সিলেট, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করার পর ফেরত পাঠিয়েছে (পুশব্যাক) বিডিআর। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে কথা বলে শুক্রবার বিকালে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে বিডিআর জানিয়েছে। এরা হলেন- ভারতের মনীপুর রাজ্যের লং চং থানার তেসং গ্রামের লালগিনের ছেলে মাংগাবর (২৬) ও চিয়াংগুই গ্রামের ইগুছা (২২)। প্রতাপপুর সীমান্তের বিডিআরের টহল দলের কমান্ডার নায়েক ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, "সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।" ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খায়রুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআর ও পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন পেশায় তারা মিস্ত্রি। তারা বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। তাদের কাছে সামান্য কিছু ভারতীয় রুপী পাওয়া গেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৮ ঘ.