২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় সন্ত্রাসী নিহত

বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় একজন মারা গেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 06:09 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২০ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় একজন মারা গেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত সানোয়ার হোসেন ওরফে বুড্ডা (৫০) একই এলাকার লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, বুড্ডার বিরুদ্ধে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও জালিয়াতির মামলা আছে। এসব মামলায় তাকে বেশ কয়েকবার গ্রেপ্তারও করা হয়। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুড্ডা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তিনি বলেন, "এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" ওসি হারুন জানান, বুড্ডাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২০৬ ঘ.