২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় রাত সাড়ে ৮টা দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- সানোয়ার হোসেন ওরফে বুড্ডা (৫০)। তিনি দড়ি সোনাকান্দা এলাকার লিয়াকত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও জালিয়াতির মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তারও করেছিলো। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, তারাবিহ'র নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তরা সানোয়ারের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায়। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিলো না। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি জানান, কারা কি কারণে সানোয়ারকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগের শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাত ১০টা পর্যন্তমামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩১ ঘ.