২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুড়ে গেছে ১৪ দোকান

ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার রাতে আগুন লেগে কমপক্ষে ১৪ টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 05:15 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার রাতে আগুন লেগে কমপক্ষে ১৪ টি দোকান পুড়ে গেছে। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটই বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী অপু বিশ্বাস জানান, আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ থেকে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় দেড় ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ফয়সাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩১২ ঘ.