২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেটার বিজনেস ফোরাম বিলুপ্ত

সরকার বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ) বিলুপ্ত করেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ) বিলুপ্ত করেছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে ২০০৭ সালের ২৬ নভেম্বর সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রধান করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে ৩৮ সদস্যের এ ফোরাম গঠন করে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বিনিয়োগ বোর্ডের ২৫তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। এছাড়া বৈঠকে বিনিয়োগ বোর্ডের ২৯৯ জনের জনবল কাঠামো অনুমোদন করা হয়। আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা বিদেশি নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিনিয়োগ প্রক্রিয়া আরো সহজ করার নির্দেশ দেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য ইতোমধ্যেই অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিদেশীরা অধিক অর্থ নিয়ে বিনিয়োগের জন্যে আসছে। ইতোমধ্যেই দেশবাসী তার সুফল পেতে শুরু করেছে।" তিনি জানান, বিনিয়োগকারীরা যাতে কোনো বাঁধা ছাড়াই বিনিয়োগ করতে পারেন সেজন্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্বল্প আয়ের প্রবাসীদের বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ব্যাংককে ভূমিকা রাখার পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, "বিদেশি বিনিয়োগ আসছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্ভব হলে বিনিয়োগ আরো বেশি হতো।" দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনগণের প্রতি দায়িত্ব বোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র মুনাফা করাই নয়, জনগণের কল্যাণের কথাও চিন্তা করতে হবে। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্পমন্ত্রী দিলীপ বড়