২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে লঞ্চের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ

দুর্ঘটনা এড়াতে ঈদের সময় লঞ্চের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা এড়াতে ঈদের সময় লঞ্চের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া ওই সময় বিভিন্ন রুটে লঞ্চ ভাড়া না বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবার কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তারপরও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরো জানান, এবার বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করতে হবে। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট লঞ্চ মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য লঞ্চ দুর্ঘটনা এড়াতে ছাদে যাত্রী পরিবহন পর্যবেক্ষণে কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয় বৈঠকে। এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, "অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য বিআইডব্লিউটিসি বিশেষ লঞ্চ সার্ভিস চালু করবে। ফলে বাড়তি যাত্রীর চাপ থাকলেও তা কোনো সমস্যার সৃষ্টি করবে না।" যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের আগে ও পরে নদীতে কোস্টগার্ডের টহল জোরদার এবং সদরঘাটসহ দেশের সব টার্মিনালের পন্টুনগুলোতে সন্ধ্যা থেকে রাতভর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। এছাড়া যানজট কমাতে মাওয়া, আরিচা, কাওরাকান্দি ও পাটুরিয়া ফেরিঘাটে চারটি রেকার রাখার সিদ্ধান্ত হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রী জানান, ঈদের সময় ফেরিঘাটে যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। এ সময় কোনো যানবাহন নষ্ট হলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়ার জন্য এ ব্যবস্থা। নির্বিঘে