রাজবাড়ী, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে দু'দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বুধবার বেলা ৩টার দিকে বাজারের ফুটপাতে একটি মিষ্টির দোকানে পাশাপাশি বসার ঘটনাকে কেন্দ্র করে রতনদিয়া ইউনিয়নের সিদ্দিক মিয়ার সঙ্গে একই ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের এক যুবকের বাগবিতণ্ডা হয়।
পাংশা থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রতনদিয়া বাজারে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে ফিরোজ ও সিদ্দিকুর রহমানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১১টার দিকে রতনদিয়া বাজার ও তার আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বাজারের ব্যবসায়ী তফাদিয়া গ্রামের কাজেম, হানা মোল্ল
bdnews24