২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূ খুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের এক গৃহবধূ খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 04:02 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নাটোর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের এক গৃহবধূ খুন হয়েছেন। নিহত ময়ূরী বেগমের (৩২) স্বামীর নাম নূর ইসলাম। তিনি ওমান থাকেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে চন্দ্রপুর গ্রামে নূর ইসলামের ঘরের বারান্দা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত ডলার ব্যবসায়ীরা এ ঘটনা ঘটাতে পারে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে গুরুদাসপুর থানার ওসি মোহাম্মাদ ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়ুরী বেগম বুধবার রাতে খাওয়ার পর নিজ ঘরে ঘুমায়ে পড়েন। ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে চলে যায়। তিনি জানান, সকালে গ্রামের লোকজন ওই অবস্থায় ময়ূরীর লাশ বারান্দায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের দেবর নূর জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাই দীর্ঘদিন ওমানে থাকেন। আমাদের অগোচরে এলাকার চিহিৃত ডলার ব্যবসায়ীরা ভাইয়ের বাড়িতে যাতায়াত করতো। বুধবার রাতে ভাবি ছাড়া আর কেউ বাড়িতে ছিলো না। এই সুযোগে তারা ভাবিকে হত্যা করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৭ ঘ.