২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ ইসির

হলফনামায় মিথ্যা তথ্য ঠেকানোর লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলফনামায় মিথ্যা তথ্য ঠেকানোর লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয় দাখিল, দলের কেন্দ্র ও তৃণমূলে অফিসের ঠিকানা পর্যবেক্ষণ এবং শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ বেশ কয়েকটি বিষয়ে বিদ্যমান নির্বাচনী আইনের ধারা-উপধারায় বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছে ইসি। বুধবার কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন সংলাপের আগে সংশোধনীর বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। সভা শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সাংসদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আসছে। কিন্তু এ পর্যায়ে নির্বাচন কমিশনের করার কিছুই থাকছে না। "আগামীতে ইসি এ ধরনের বিষয়ে যাতে কার্যকর কিছু করতে পারে সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনার কথা ভাবছি আমরা। এক্ষেত্রে নির্বাচনী ফলাফলের দেড় মাস পর যে কোনো ভোটার ইসির কাছে অভিযোগ করলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হবে," বলেন তিনি। সাতক্ষীরা-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা মনোনয়নপত্রে হলফনামায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এমন অভিযোগ আনার পরও ইসি কিছু করতে পারছে না। কারণ মনোনয়নপত্র বাছাই ও পরবর্তী সময়ে ওই বিষয়ে ইসিতে কোনো আপত্তি বা আপিল হয়নি। নির্বাচনের তিন মাস পর ওই আসনের একজন ভোটার গোলাম রেজার বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন। এছাড়া বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের মহিউদ্দীন খান আলমগীর, জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, মো. আবুল কাশেম, মো. শফিকুল আজম খান, নাসরিন জাহান রত