রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার মামলায় ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা ও মির্জাপুর এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।
গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী খুন হয়।
পুলিশ বলেছে, শিবিরের হামলায় খুন হয়েছেন ফারুক।
এ ঘটনায় মতিহার থানায় একটি খুনসহ ১৪টি মামলা হয়।
এ সব মামলায় রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি শামসুল আলম গোলাপসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ফারুক হত্যা মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বশির আহমেদ জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের
bdnews24