২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস চাপায় দুজনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বাস চাপায় সাইকেল আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:25 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

কক্সবাজার, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামু উপজেলায় বাস চাপায় সাইকেল আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ননামিয়ার পাড়া এলাকার শামসুল আলম (৪০) ও রামু উপজেলার রশিদনগর পানিরছড়া গ্যারেজ এলাকার আবু হানিফ (১৪)। রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রশিদনগর পানিরছড়া এলাকায় সাইকেল আরোহীকে চাপা দেওয়ার পর পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এর আগে সড়কের পাশে স্যানিটারি ল্যাট্রিনের চাকা তৈরির শ্রমিক শামসুল আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত সাইকেল আরোহী হানিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এএসআই জানান, গাছে সঙ্গে ধাক্কায় বাসের অন্তত ১০ ছাত্রী আহত হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- রশিদ আহমদ (৩৫) ও আবদুস সালাম (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৯ ঘ.