২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও জামালপুরে ভেজাল সার-নকল পণ্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার ভেজাল সন্দেহে ৮২ বস্তা সার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার ভেজাল সন্দেহে ৮২ বস্তা সার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। জামালপুরে নকল লাচ্ছা সেমাই ও শিশু খাদ্যের কারখানার খোঁজ পাওয়া গেছে। কারখানার সব পণ্য জব্দ এবং একজন গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ায় ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৮২ বস্তা মিউরেট অফ পটাশ (এমওপি) সার জব্দ করেছে। সহকারী কমিশনার (ভুমি) আবুল কালাম আজাদ পুলিশকে সঙ্গে নিয়ে শৈশব এন্টারপ্রাইজ নামে সার বিক্রির দোকানে অভিযান চালান। এ সময় সার বিক্রেতা মো. মিজানুর রহমান রিন্টুকে ৫ হাজার টাকা জরিমানা করে সার ব্যবস্থাপনা আইনে একটি মামলা করেন আদালতের বিচারক। সহকারী কমিশনার জানান, সারগুলো পাবনা জেলার নগরবাড়ী থেকে কেনা হয়েছে। ভেজাল কিনা তা পরীক্ষার জন্য কৃষি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্ল