পাবনা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় একজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার হলো।
মঙ্গলবার সকালে সর্বহারা পার্টির সদস্য রফিক ওরফে জইঠা রফিককে (৩৫) গ্রেপ্তার করে বেড়া থানা পুলিশ।
উপজেলার ঢালারচরের পাশে চর নারাদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম মোশারোফ হোসেন মিয়াজী।
তিনি জানান, দুপুরে রফিককে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২০ জুলাই বেড়ার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া চরে ঢালারচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কফিলুদ্দিন, নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিক আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন বেড়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে।
পুলিশ বলেছে, চরমপন্থী সর্বহারা পার্টির অস্ত্রধারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর পাবনা এলাকায় চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মোশারোফ হোসেন মিয়াজীর নেতৃত্বে অভিযান শুরু হয়।
এর আগে পুলিশ সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার নুরু মন্ডল, নিজাম, আয়ুব মোল্ল
bdnews24