ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি শামসুর রাহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
দেশের স্বাধীনতা ও ন্যায়ের জন্য কবিতা দিয়েই লড়াই করেছেন এ কবি। কবিতা দিয়ে নিজের দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
১৯৫৯ সালে 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' কাব্যগ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে কবিতার বইয়ের জগতে প্রবেশ করেন তিনি।
১৯২৯ সালে পুরান ঢাকার মাহুতটুলীতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোখলেসুর রহমান চৌধুরী।
পুরান ঢাকাতেই কেটেছে পুরো ছেলেবেলা। জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছেন পুরান ঢাকাতেই।
২০০৬ সালের ১৭ অগাস্ট ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি।
ঢাকার পগোজ স্কুল ও ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কৃতিত্বের সঙ্গে
bdnews24