২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবের ছবি অবমাননা, ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে রোববার পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে রোববার পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জীবননগর হাইস্কুল পাড়ার মিজানুর রহমান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের গোলাম মোক্তাদির ও কোরাপাড়া গ্রামের আব্দুল মোমিন। এরা সবাই শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে। জীবননগর থানার ওসি আসাদুজ্জামান জানান, শোক দিবস উপলক্ষে জীবননগর উপজেলা সদরের বিভিন্ন স্থানে মুজিবের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়। এর কয়েকটিতে কাদা লেপন করা হয়। গ্রেপ্তার তিন শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলা নাথ দে ও পুলিশ সুপারিনটেনযেন্ট মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.