ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের নিয়ে শনিবার মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ১২টার দিকে তিনি কেক কাটেন।
রোববার ১৫ অগাস্ট খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
গুলশানের কার্যালয়ের নিচ তলায় একটি কক্ষে মহানগর বিএনপি, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের প্রতিটি ৬৬ পাউন্ড ওজনের চারটি কেক সারিববদ্ধভাবে সাজানো ছিল।
কেক কাটার সময় উপস্থিত নেতা-কর্মীরা 'শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন' বলে শ্লোগান দেন।
এর আগে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পরে নেতা-কর্মীদের মধ্যে কেক ও মিষ্টি পরিবেশন করা হয়।
কেক কাটার সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিটি মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান, সহসভাপতি সেলিমা রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ সাংসদ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এরপর বিএনপিসহ মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে তাদের নেত্রীকে অভিনন্দন জানান। কয়েকজন শিশু-কিশোর রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানায় তাকে।
এর আগে শনিবার রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সনের জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে কেক কাটেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
এ সময়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক রয়েছে। কাগজপত্রে তার ভিন্ন দু'টি জন্ম তারিখের উল্লেখ থাকায় এবং শুধু সা
bdnews24