ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাজিব হোসেন, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের লিটন পারভেজ এবং অর্থনীতি তৃতীয় বর্ষের আফসান।
এছাড়া তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে।
একই ঘটনায় জড়িত অভিযোগে আরো আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১০ অগাস্ট আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি খেলার ফলাফল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ছিদ্দিকুর রহমান, প্রভাষক একেএম ইফতেখারুল ইসলাম এবং পালি ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিমান চন্দ্র বড়
bdnews24