২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি স্কুল শিক্ষক খুনের ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহ আলম (৪০) খুনের ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

সাভার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহ আলম (৪০) খুনের ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। শাহ আলমের মা হামিদা পারভিন শিখা শনিবার সাভার থানায় মামলাটি দায়ের করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় আসামি করা হয়েছে শাহ আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুই, শ্বশুর নূর মুন্সি ও শ্যালক সোহাগকে। এছাড়া শাহ আলমের ঘর তল্লাশি করে একটি দিনলিপি উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, জুই (শাহ আলমের স্ত্রী) বিভিন্ন সময় পর পুরুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলে। এমনকি মোবাইল ফোনে পরকিয়ায় আসক্ত। প্রতিবাদ করলেই আমাকে (শাহ আলম) মারধরের হুমকি দেয়। এসআই হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এমনকি তাদের সিরাজগঞ্জের বাড়িতেও অভিযান চালানো হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক শাহ আলমকে (৪০) তার স্ত্রী জুই, শ্বশুর ও শ্যালক ব্যাংক কলোনীর বাসায় শুক্রবার সকাল ১০ টার দিকে মারধর করে। শাহ আলমের মা হামিদা পারভিন শিখাও তাদের হাত থেকে রেহাই পায়নি। পরে শাহ আলম শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২০ ঘ.