২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে রাজধানীর নিরাপত্তায় ৭ হাজার পুলিশ

রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 07:13 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ সদস্য রাজধানীজুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ এবং চারটি ট্রাফিক বিভাগে এসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গোয়েন্দা পুলিশ, আনসার এবং কমিউনিটি পুলিশও রয়েছে। রাজধানীতে ২৩৩টি বিপণিবিতান রয়েছে। এসব বিপণিবিতানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে চার হাজার ২শত ২০জন পুলিশ সদস্য। এছাড়া ট্রাফিকের পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ- এই চারটি বিভাগে মোট দুই হাজার তিনশত ১৬জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/০১০৪ ঘ.