কুড়িগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রাহকরা।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার জামতলা মোড়ে সমাবেশ করে তারা।
গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টায় গড়ে বিদ্যুৎ পাওয়া যায় ৩-৪ ঘণ্টা।
সমাবেশে বক্তব্য রাখেন- রমজানুর রহমান, এমদাদুল হক মন্টু, স্বপন কুমার সাহা প্রমুখ।
তারা বলেন, রোববারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না করলে গ্রাহকরা মিটার ভাড়া, বিভিন্ন চার্জ বন্ধ করাসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও অবরোধের ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24