২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে চাঁদপুর-জামালপুরে অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁদপুর ও জামালপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 06:37 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁদপুর ও জামালপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। মঙ্গলবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা করে গ্রাহকরা। এ সময় তারা চাঁদপুর-কুমিল্লা সড়কও অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টার অবরোধের সময় সড়কের উভয় পাশে কয়েকশ' যানবাহন আটক পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। সকালে প্রায় দুই ঘণ্টা চাঁদপুর-কুমিল্ল