খাগড়াছড়ি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলায় মঙ্গলবার বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন মোটরসাইকেলটির এক আরোহী।
নিহতরা হলেন- সুমন মিয়া (২২), উহ্লাথু মারমা (৩৫) ও পাইচাই মারমা (৩০)।
গুরুতর আহত চাইহ্লাথ্রু মারমাকে (৯) মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুইমারা থানার ওসি মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপর দেড়টার দিকে মাটিরাঙা উপজেলার গুইমারার জালিয়াপাড়া মোড়ে মোটরসাইকেলটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটির ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন।
সুমন মিয়া মানিকছড়ি হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। উহ্লাথু মারমা ও পাইচাই মারমা মারা যান হাসপাতালে নেওয়ার পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24