২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্নতাবদীরা দু'দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে: প্রণব

বিচ্ছিন্নতাবদীরা বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচ্ছিন্নতাবদীরা বাংলাদেশ-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে এ অঞ্চলে সন্ত্রাস মোকাবেলা করবে। তিনি বলেন, "আমাদের এই দু'দেশ এখন নিরাপত্তা সহযোগিতায় মনযোগ দিয়েছে। আমাদের ভেতর থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করাই এখন দু'দেশের অভিন্ন লক্ষ্য।" ৯/১১-এর আগে আন্তর্জাতিক স