২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানীর বাড্ডায় ঝিলের পানিতে ডুবে মো: ইমন (৭) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাড্ডায় ঝিলের পানিতে ডুবে মো: ইমন (৭) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। শনিবার দুপুরে পূর্ব বাড্ডা নামাপাড়া ঝিল থেকে ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমনের বড়ভাই সুমন জানান, দুপুর ১২টার দিকে ঝিলে গোসল করতে গেলে ইমন ডুবে যায়। সে বাড্ডার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল বলে জানায় তার পারিবার। দুই ভাই এক বোনের মধ্যে ইমন সবার ছোট। তার বাবা মো: ওহেদুজ্জামান স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচএ/এসএএ/১৯২২ঘ.