ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য সচিব (১৯৭১-১৯৭৬) ডা. এম তাজুল হোসেন (টি হোসেন) বুধবার রাতে ঢাকায় মারা গেছেন। তার বয়স হয়েছিল প্রায় ৯১ বছর।
শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।
প্রয়াত টি হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মেডিকেল সার্ভিসের ডিজি ছিলেন।
টি হোসেন ১৯২০ সালের জানুয়ারি মাসে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছে।
শনিবার বাদ আসর রমনা এস্টেট কমপ্লেক্স, ১২৪ বড় মগবাজারের নিজ বাসভবনে প্রয়াতের কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানিতে অংশ নিতে তার আত
bdnews24