২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ভোজ্য তেলের দাম নির্ধারণ

রমজান মাসে ভোজ্য তেলের কারখানা গেট মূল্য ও খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে ভোজ্য তেলের কারখানা গেট মূল্য ও খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সয়াবিন, পাম অয়েল ও সুপার পাম অয়েলের এ বিক্রয়মূল্য ধার্য করা হয়। কারখানা গেটে লিটার প্রতি সয়াবিন ৭৬ টাকা, পাম অয়েল ৬৯ টাকা ও সুপার পাম অয়েল ৭২ টাকায় বিক্রি করা হবে। খুচরা ব্যবসায়ীরা যা সর্বোচ্চ ৮০ টাকা, ৭২ টাকা ও ৭৪ টাকা মূল্যে বিক্রি করবে। খুচরা বিক্রেতারা কোনো অবস্থায়ই কারখানা গেটের চেয়ে চার টাকার বেশি লাভ করতে পারবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। তিনি বলেন, "কেউ এই নির্ধারিত মূল্য না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি। অনৈতিকভাবে কেউ মূল্য বেশি নিলে তাকে শাস্তি পেতে হবে।" ৬ আগস্ট থেকে নির্ধারিত এ নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানান তিনি। বাণিজ্য সচিব গোলাম হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি এমএ রউফ চৌধুরী, যুগ্ম-সচিব শওকত আলী ওয়ারেছীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/১৯১৮ ঘ.