ঝিনাইদহ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে ঝিনাইদহ সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।
বুধবার গভীর রাতের এ ঘটনায় তাদের বাবা এবং আরো দুভাই আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের নাম আব্দুল মান্নান ওরফে উজির আলী (৩০)।
সদর থানার ওসি সগির মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভরুয়াপাড়া গ্রামের গোলাপ রহমান জেয়ার্দ্দারের পাঁচ ছেলে। তার জমির ভাগ-বাটোয়ায়ারা নিয়ে স
bdnews24