২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

সাতক্ষীরার বৈকারি সীমান্তে বুধবার ভোরে বিএসএফ দুই রাউন্ড গুলিবর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 06:04 PM

Updated : 25 Aug 2022, 05:31 PM

সাতক্ষীরা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বৈকারি সীমান্তে বুধবার ভোরে বিএসএফ দুই রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিডিআর জানিয়েছে। বিডিআর ৪১ রাইফেলফ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের গোবরদা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা বিনা উস্কানিতে সীমান্ত এলাকায় গুলি করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর'র পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.