ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা তৈরির জন্য মাঠকর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) তিনটি ওয়ার্ডে ই-ভোটিংয়ের প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়।
ইসির এ সংক্রান্ত নির্দেশনা একযোগে মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা ও ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজি পরিচালককে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, স্থানীয় সরকার আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হলে এ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ডিসিসি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে।
এবার ঢাকা সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে ই-ভোটিং হবে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
গত ১৭ জুন দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই- ভোটিং পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন (ইসি)।
ছহুল হোসাইন বলেন, "আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে তিনটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং হবে। এজন্যে প্রয়োজনীয় ইভিএম সরবরাহ ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজিকে (আইআইসিটি) অনুরোধ জানানো হয়েছে।"
তবে মহানগরীর কোন কোন ওয়ার্ডে ই- ভোটিং হবে তা জানাননি এই নির্বাচন কমিশনার।
গত ২৬ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি'র পরিচালক অধ্যাপক এস এম লুৎফুল কবীর ইসি সচিবালয়কে এক চিঠিতে জানান, ডিসিসি'র তিনটি ওয়ার্ডে ই-ভোটিংয়ের জন্য আনুমানিক ৪০০ ইভিএম প্রয়োজন। এজন্য ব্যালট ও কন্ট্রোল ইউনিটে এক কোটি ৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। এছাড়া ই-ভোটিং মহড়া (মক ভোটিং), সফটওয়্যাার, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নির্বাচন পরিচালনায় আরো ১২ লাখ ২০ হাজার টাকা খরচ হবে।
সিসিসি নির্বাচনে ব্যবহৃত ইভিএম-এ বেশ কিছু পরিবর্তন আসবে উল্লেখ করে চিঠিতে 'অক্টোবরের শেষে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা' নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানান আইআইসিটি পরিচালক।
গত ২ আগস্ট (সোমবার) ইসি সচিবালয়ের উপ সচিব সৈয়দ খুরশিদ আনোয়ার এক চিঠিতে তিন মাসের মধ্যেই ইভিএম তৈরি করে নির্বাচন উপযোগী করার জন্য আইআইসিটি পরিচালককে লুৎফুল কবীরকে জানান।
আইন সংশোধনে সরকারের উদ্যোগ
বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোশন) আইনে সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে ডিসিসিসহ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যায়। তবে স
bdnews24