২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ-ভাংচুরের পর গাইবান্ধা এটিআই বন্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুরের পর বুধবার বিকালে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 05:32 PM

গাইবান্ধা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুরের পর বুধবার বিকালে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুপুরে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমার তৃতীয় সেমিস্টার পরীক্ষায় গণিত ও রসায়ন ব্যবহারিক বিষয়ে অকৃতকার্য ২৭ শিক্ষার্থীকে উত্তীর্ণ করে দেওয়ার দাবিতে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। তারা ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ, গ্রন্থাগার ও প্রশাসনিক কার্যালয়ে ভাংচুর করে। পরে অধ্যক্ষের কক্ষ ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় বিকালে কর্তৃপক্ষ জরুরি সভা করে ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন অধ্যক্ষ তায়েবা খাতুন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অকৃতকার্য ছাত্রছাত্রীদের ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটা কখনো সম্ভব নয়।" শিক্ষার্থীরা জানায়, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ১২৬ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২৭ জন গণিত ও রসায়ন ব্যবহারিক বিষয়ে অকৃতকার্য হন। গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন জানান, মঙ্গলবার অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা তাদের উত্তীর্ণ করিয়ে দিতে অধ্যক্ষের কাছে দাবি জানায়। এতে অপরাগতা জানালে তারা ক্যাম্পাসে মিছিল করে অধ্যক্ষ ও দায়ী শিক্ষকদের অপসারণের দাবি জানান। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা ইনস্টিটিউটে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দাবিতে বুধবার দুপুরে অকৃতকার্য শিক্ষার্থীরা অধ্যক্ষকে স্মারকলিপি দেয়। অধ্যক্ষ তাদের দাবি মানা সম্ভব নয় বলে জানালে ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে সে