ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ড জেলা প্রশাসক রংপুর এর পুরাতন কার্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, রংপুর বিভাগের অধীন আট জেলার বিভাগীয় প্রশাসনিক ও রাজস্ব সংক্রান্ত নথিপত্র, দলিল দস্তাবেজ রাজশাহী থেকে রংপুরে স্থানান্তরিত করা য়েছে।
এতে আরো বলা হয়, এখন থেকে বিভাগীয় কমিশনারের দপ্তরের প্রশাসনিক ও রাজস্ব বিষয়ে যে কোনো সেবার জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিভাগের সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।
চলতি বছরের ২৫ জানুয়ারী রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা নিয়ে রংপুরকে বিভাগ ঘোষণা করে সরকার।
দেশের সপ্তম বিভাগ রংপুরের মোট লোক সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমকে/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24