২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়ি চোরচক্রের প্রধান গ্রেপ্তার

সিলেট নগরী থেকে আন্ত:জেলা মটরসাইকেল চোরচক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

সিলেট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরী থেকে আন্ত:জেলা মটরসাইকেল চোরচক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টায় সিলেট মহানগর পুলিশের বিশেষ দল আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বদরুল ইসলাম (৩০) দক্ষিণ সুরমার বরইকান্দি গাংগু গ্রামের বাসিন্দা। সিলেট কোতয়ালি থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদরুলের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মটরসাইকেল চুরির মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.