জামালপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা বন্ধ, মাদক পাচার রোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জামালপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
সোমবার দুপুরে জামালপুরের কামালপুর সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ক্যাম্পের পাশে জেলা পরিষদ ডাকবাংলোয় এই বৈঠক হয়।
দুই ঘণ্টার এই বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বিডিআর ও বিএসএফ কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ একমত হয়েছে।
তারা জানান, সীমান্তে চোরাচালান রোধ, দুস্কৃতকারী ও সন্ত্রাস দমন এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুপক্ষই সীমান্তে টহল জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া সাজা ভোগের পর নয় বাংলাদেশি ও সাত ভারতীয়কে ফেরত পাঠানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে দুপক্ষ একমত হয়েছে।
বৈঠকে বিডিআর এর পক্ষে নেতৃত্ব
bdnews24