বগুড়া, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মারা গেছে দুই নির্মাণ শ্রমিক। অসুস্থ হয়ে পড়েছে আরেকজন।
জেলার কাহালু উপজেলা সদরে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কাহালুর সাগাটিয়া গ্রামের রাজা মিস্ত্রি (৪৫) ও বামুজা গ্রামের শফিক (১৮)।
কাহালু থানার ওসি মো. জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে একটি পরিত্যক্ত ভবন পুনর্নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিক শফিক সেপটিক ট্যাঙ্কের ভেতর যন্ত্রপাতি খুলতে যান।
উঠতে না দেখে রাজা তাকে উদ্ধারের জন্য নামলে তিনিও মারা যান।
ওসি জানান, অপর শ্রমিক গফুর তাদের তুলতে ট্যাঙ্কিতে নামলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাহালু থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24