২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অতিরিক্ত কর কমিশনার ওএসডি

চট্টগ্রাম কর অঞ্চলের দুজন অতিরিক্ত কর কমিশনারকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কর অঞ্চলের দুজন অতিরিক্ত কর কমিশনারকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে এসব রদবদল করা হয়। ওএসডি হওয়া দুই কর কর্মকর্তা হলেন- চট্টগ্রাম অঞ্চলের কর আপিলেট ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োজিত অতিরিক্ত কর কমিশনার কাজী ইমদাদুল হক এবং একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জের অতিরিক্ত কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ইউএনওদের মধ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার আবুল হাসেম এবং বান্দরবানের আলীকদম উপজেলার সৈয়দ ইরতিজা আহসানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এএনএম তরিকুল ইসলামকে একই জেলার কচুয়া এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমানকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ইউএনও নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮২৭ ঘ.