কুষ্টিয়া, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া গ্রামে রোববার রাতে এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শাহারা খাতুন (২৫) বাবার বাড়িতে থাকতেন।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন শাহারা খাতুনের বোনের মেয়ে পপি খাতুন। পপিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত শাহারাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় শাহারার সঙ্গে থাকা পপিকেও কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শাহারার লাশ সোমবার সকালে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি হাসান জানান, "প্রাথমিকভাবে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪৫৫ ঘ.
bdnews24