২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এক ব্যক্তি খুন

ফরিদপুরে সোমবার গভীর রাতে আলী আকবর খান (৭২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

ফরিদপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে সোমবার গভীর রাতে আলী আকবর খান (৭২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মধুখালী উপজেলার ছোন্দাহ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আলী আকবর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর জীবন ও প্রকৃতি অনুষ্ঠানের ক্যামেরাম্যান জুয়েল খানের বাবা বলে জানিয়েছে পুলিশ। মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলী আকবর খান রাতে ঘরের বাইরে টয়লেট যান। সে সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার চিৎকার শুনে তার স্ত্রী হোসনে আরা বেগম বাইরে এসে রক্তাক্ত অবস্থায় আকবরকে দেখেন এবং দুজন মুখোশধারী ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। পরে এলাকাবাসী আকবরকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকায় আনার পথে আকবর মারা যান। ওসি মহসিনুল হক বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪৫৮ ঘ.