শরীয়তপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি মামলায় শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ পাঁচজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার শরীয়তপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
অপর চার আসামি হলেন- জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার, মো. সফিকুল ইসলাম, মো. হানিফ খলিফা ও তিনাথ মণ্ডল।
মামলার নথি থেকে জানা যায়, জেলার সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া মৌজায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আলী আহাম্মদ খানের সঙ্গে নুহুন মাদবর ও ফারুক চৌকিদারের বিরোধ চলছিল।
এর জেরে আলী আহাম্মদ খান বাদী হয়ে এই পাঁচজনের বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।
সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাকিম তা নাকচ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24