২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভেজাল সার কারখানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভেজাল সার তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

গাইবান্ধা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভেজাল সার তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কারখানাটিতে অভিযান চালিয়ে পুলিশ ভেজাল সার এবং সার তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে আছে- ১৫৬ বস্তা ভেজাল এমওপি ( মিউরেট অফ পটাস), ১১ বস্তা ভারতীয় এমওপি, ২ বস্তা লবণ, ৭০টি খালি বস্তা, ইটের গুড়া, বস্তা সেলাইয়ের মেশিন ও দাড়িপাল্লা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। ইউএনও মো. আব্দুল ওয়াহেদ সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে পৌর এলাকার গো-হাটি পাড়ার আরিফুল ইসলামের বাড়ি তল্লাশি করে নকল সার তৈরির এই কারখানার খোঁজ পাওয়া যায়। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সরদার জানান, ভারতীয় এমওপি সারের সঙ্গে ইটের গুঁড়া মিশিয়ে এ সব ভেজাল সার তৈরি করা হয়। এই সার জমিতে ব্যবহার করলে মাটি ও ফসলের ক্ষতি হয়। জব্দ করা সার পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, এ ব্যাপারে রোবার থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.