২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে অরাজকতা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই শিল্পে কোনো ধরনের অরাজকতা ও নাশকতা সহ্য করা হবে না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই শিল্পে কোনো ধরনের অরাজকতা ও নাশকতা সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী শনিবার এক টেলিকনফারেন্সে একথা বলেন বলে তার উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, "আমার ব্যক্তিগত উদ্যোগে মালিকদের রাজি করিয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ১৬০০ টাকা থেকে ৩০০০ টাকা করা হয়েছে। তারপরও এ ধরনের তৎপরতার উদ্দেশ্য হচ্ছে এদেশের গার্মেন্টস খাতকে ধ্বংস করা।" দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর শনিবারের গোপালগঞ্জ সফর বাতিল করা হয় উল্লেখ করে তার উপ-প্রেস সচিব জানান, সফর বাতিল হলেও তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোতে বক্তব্য রাখেন। বিজিএমইএর মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমের আওতায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন কমপ্লেক্সের দুটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। যে শিল্প শ্রমিকের অন্ন জোগায় তা ধ্বংস করে কী লাভ