২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চাচীর হাতে খুন

সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর গ্রামে চাচীর হাতে এক শিশু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

সিরাজগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর গ্রামে চাচীর হাতে এক শিশু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে খুনের অভিযোগে বেদেনা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম- প্রীতি (২)। সে গ্রামের বেলাল হোসেনের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, জানপুর গ্রামের বেলাল হোসেনের সঙ্গে তার ছোট ভাই শাহীনুরের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শাহীনুরের স্ত্রী বেদেনা বাড়িতে ঢুকে বেলালের মেয়ে প্রীতিকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.