ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন কাঁটাবন মসজিদকে বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার দাবি জানিয়েছে 'সন্ত্রাসবাদবিরোধী ছয় ছাত্র সংগঠন'।
বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে তারা এ দাবি জানায়।
ছয় ছাত্র সংগঠন হচ্ছে- বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, জাতীয় ছাত্র ঐক্য ও বাংলাদেশ ছাত্র ফোরাম।
বেলা ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অপরাজেয় বাংলায় এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, কাঁটাবন মসজিদকে কেন্দ্র করে শিবির সন্ত্রাসীরা অস্ত্র ভান্ডার এবং ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে। অবিলম্বে এই মসজিদ কমপ্লেক্সকে শিবিরের দখলমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে লাগাতার আন্দোলনের হুমকিও দেন নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়
bdnews24